আগে তো মাকাল ফলের রস ছিলো না
এখন এতো রস কোথা থেকে এলো;
ও বৃক্ষের পরিচর্যা বেশি করা হয়।
তার জন্য:
ও আচ্ছা বেশ বেশ।
বুড়িগঙ্গা নদীতে কচুরিপানার বদলে
মরা লাশ আর প্লাস্টিকের হরেকরকম
কত কি ভাসতে দেখি
কারো আবার হাসতে দেখি
বুড়িগঙ্গায় কোণায়
বসে নোটপ্যাড লেখি,
খেলে রাম খেলে যায়।
১৮ কোটি জনতা এসে দেখে যায়
কোন কথা টা মিথ্যা বলেছি
আচ্ছা ; তেরো শত নদীর
এখন কি যৌবন আছে
উচ্ছ্বাস কি প্রাণ আছে
কূল ভাঙ্গা কি ঢেউ আছে
নদীর মাঝিরা কি পাখি হয়ে গেছে।
সয়লাব সারাদেশ
মাটি ক্ষয় হচ্ছে
কারো আবার জয় হচ্ছে
কারো কারো ভয় হচ্ছে
কেউ লুটেপুটে খাচ্ছে
কেউ বুক টান করে যাচ্ছে
কেউ সিগারেটে সুখ টান দিচ্ছে।
কেউ কেউ ভন্ড পীরের ভক্ত
কেউ কেউ ক্যাসিনোতে আসক্ত
কেউ খায় লাল জল
কেউ পায় চোখের জল
কিছু মানুষ মাকাল ফল
কিছু পুরুষ প্রিয়তমার কাছে দূর্বল।
মরা লাশ মরা মাছে
সয়লাব সরাদেশ
দু হাতে তালি দিয়ে কেউ কেউ
বলছে আহা কি বেশ বেশ।